=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নারী, সৌন্দর্য এবং পুঁজিবাদঃ পুরুষের রাজত্বে বন্দি স্বত্বা

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে ফেসবুকে যত আলোচনা, তার ভেতরেই লুকানো আছে নারীকে পণ্যদ্রব্যে পরিণত করার গল্প। আমি কখনোই সৌন্দর্য মাপার বিষয়টি মানি না। সৌন্দর্য নিখুঁত ফিতায় মেপে দেখা যায় না, এটা মানুষ-মানুষের দৃষ্টিভঙ্গি। প্রকৃত সৌন্দর্য ভেতর থেকে প্রস্ফুটিত হয়, যা সমাজের একঘেয়ে ফর্মুলায় ধরা যায় না।

এই ফাঁদটা পুঁজিবাদ ও পুরুষতন্ত্রের, নারীকে চ্যাম্পিয়ন বানানোর নামে নারীরই পরাধীনতা গেঁথে দেওয়া। বিউটি মিথের কথা মার্কিন নারীবাদী নাওমি উলফ বহু আগেই বলে গেছেন। তিনি দেখিয়েছেন, সৌন্দর্য কোন নীতিবোধ কিংবা আদর্শ নয়, এগুলো সমাজের হাতে তৈরি কৃত্রিম নিয়ম। পুরুষতন্ত্র নিজের শ্রেষ্ঠত্ব কেবল এই নির্মিত সৌন্দর্য-চুক্তির মাধ্যমে বজায় রাখতে চাইছে। নারীরা সৌন্দর্যের পুরুষতান্ত্রিক নীতিতে বিশ্বাস করতে করতে নিজের মুক্তিটাকেই তুচ্ছ করছে।

মিস বা মিস্টার ওয়ার্ল্ড — নাম যা-ই হোক, এগুলো শুধু নারীকে পণ্য হিসেবে দেখতে শেখায়। কাউকে বিশ্বসেরা সুন্দরী ঘোষণা করলেই সে সেরা, তা কেন মানতে হবে? সৌন্দর্য সামাজিক চুক্তি নয়, নিজের অনুভূতির জিনিস, কোনো প্রতিযোগিতার ফর্মুলা নয়।

ইতিহাস ঘেঁটে দেখলে, শিল্প-বিপ্লবের পর থেকেই নারীর সৌন্দর্য গড়ে তুলতে শুরু হয়েছে মিডিয়া এবং বাজারের মাধ্যমে। ছবি, বিজ্ঞাপন, ফটোগ্রাফ, শিল্পকর্ম — সব প্রান্তে নারীর শরীরকে অনুকরণের দাসে নামিয়ে আনা হয়েছে। মধ্যবিত্ত নারী সেই চক্রে বন্দি, যেখানে মূল্যায়ন কেবল বাইরের রূপে।

আজকের বিউটি মিথ, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, টিভি — সবকিছুতেই নারীকে পণ্য করে বিক্রি করার গল্প। বিশাল ডায়েট, কসমেটিক, সার্জারি, পর্নোগ্রাফি ইন্ডাস্টি — তাদের দিকে তাকালে বোঝা যায়, নারী শরীর এবং সৌন্দর্য কেবল পুরুষের নিয়মে বিক্রির পণ্য। অর্থনৈতিক কারিশমায় এই মিথ এক মহাপ্রভাব রেখে যাচ্ছে।

অবশেষে, নারী নিজের জন্য, নিজের স্বত্বার জন্য সময় দেয় না। সারা জীবন অলীক সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে যখন মৃত্যু কাছে চলে আসে, তখনই বুঝতে পারে নিজের জন্য বাঁচা হয়নি। নারীমুক্তির একমাত্র পথ — সকল কৃত্রিম শিকল ভেঙে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়া এবং পুরুষতান্ত্রিক পণ্যের বাজারে নিজের স্বাধীন পরিচয় খোঁজা।